ফেসবুকের নতুন ডিজাইনকে ‘কুৎসিত’ দাবি গ্রাহকদের - তারেক আইটি কাঁকন হাট রাজশাহী

ব্রেকিং নিউজ

Home Top Ad


 

Post Top Ad


 

Wednesday, August 26, 2020

ফেসবুকের নতুন ডিজাইনকে ‘কুৎসিত’ দাবি গ্রাহকদের

 ফেসবুকের নতুন ডিজাইনকে ‘কুৎসিত’ দাবি গ্রাহকদের

সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি ফেসবুক আর মাত্র ১০ দিন পর থেকেই নতুন ‘ক্ল্যাসিক’ সংস্করণের নকশা পুরোপুরি সরিয়ে নিচ্ছে। মে মাস থেকে চালু হওয়া নতুন ডিজাইনের আগের ডিজাইন ছিলো ‘ডিফল্ট’। 

আগামী মাস থেকে গ্রাহককে নতুন সংস্করণ ব্যবহারে বাধ্য করবে ফেসবুক। তবে, নতুন এ সংস্করণকে ‘কুৎসিত’ দাবি করেছেন কিছু গ্রাহক।

ব্রিটিশ ট্যাবলয়েড মিরর জানায়, আগের সংস্করণের চেয়ে অনেকটাই সহজ সরল নকশা রয়েছে ফেসবুকের নতুন সংস্করণে।

নতুন সংস্করণে ওয়েবসাইটের ওপরে এতদিনের পরিচিত নীল রঙয়ের বারটি সাদা করেছে ফেইসবুক। বারের অংশেই থাকবে হালকা ধূসর রঙে নিউজ ফিড, মেসেঞ্জার, নোটিফিকেশনস, ওয়াচ, মার্কেটপ্লেস এবং গ্রুপস আইকন।সেখানে লোগোতেও এসেছে পরিবর্তন। উজ্জ্বল নীল রঙে শুধু ইংরেজি ‘এফ’ অক্ষর দিয়ে গোলাকার লোগো রাখা হয়েছে।

তবে নতুন এ নকশায় গ্রাহকের প্রাথমিক প্রতিক্রিয়া খুব বেশি সন্তোষজনক হয়নি। এ নিয়ে অনেকে টুইটারে পোস্ট দিয়ে সমালোচনা করেছেন।

এক ইউজার বলেন, ‘ফেসবুকের নতুন নকশা হয়তো আমাকে এটি মুছে ফেলতেই চূড়ান্তভাবে চাপ দিচ্ছে।’

আরেকজন বলেন, ‘ফেসবুকের নতুন নকশায় যারাই কাজ করেছেন তাদেরকে চাকরীচ্যুত করা উচিত।’

সেপ্টেম্বরের শুরু থেকে সব গ্রাহককে নতুন নকশার সংস্করণটি ব্যবহারে বাধ্য করবে ফেসবুক। তার আগ পর্যন্ত পুরানো সংস্করণে ফিরে যাওয়ার জন্য সুযোগ রেখেছে সামাজিক যোগাযোগমাধ্যমটি।

No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages