ব্যাংকিংয়ে মোবাইল অ্যাপ জনপ্রিয় হচ্ছে - তারেক আইটি কাঁকন হাট রাজশাহী

ব্রেকিং নিউজ

Home Top Ad


 

Post Top Ad


 

Saturday, August 29, 2020

ব্যাংকিংয়ে মোবাইল অ্যাপ জনপ্রিয় হচ্ছে

জনপ্রিয় হচ্ছে মোবাইল অ্যাপসের মাধ্যমে ব্যাংকিং সেবা। এরই মধ্যে দেশের বেশ কয়েকটি বেসরকারি ব্যাংক তাদের গ্রাহকদের জন্য এ সেবা চালু করেছে। যেসব গ্রাহক ইন্টারনেট ব্যাংকিং সেবা নিয়ে থাকেন তারাই মোবাইল অ্যাপস সেবা নেন। দিন দিন বাড়ছে এ সেবার গ্রাহকের সংখ্যা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী গত মে মাসে দেশের ব্যাংকগুলোতে ইন্টারনেট ব্যাংকিংয়ে ছয় লাখ ৭০ হাজার ৫২টি লেনদেন হয়েছে। এসব লেনদেনে জড়িত অর্থের পরিমাণ দুই হাজার ৮১ কোটি টাকা। আগের মাস এপ্রিলে লেনদেনের সংখ্যা ছিল ছয় লাখ ৩২ হাজার ৪৬৯টি।

ওই লেনদেনে জড়িত অর্থের পরিমাণ দুই হাজার ১১ কোটি টাকা। ইন্টারনেট ব্যাংকিংয়ের একটি অংশ মোবাইল অ্যাপসের মাধ্যমে হচ্ছে। যদিও মোবাইল অ্যাপসের মাধ্যমে লেনেদেনের সঠিক পরিসংখ্যান নেই। তবে বেসরকারি এক ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং বিভাগের প্রধান জানিয়েছেন, ব্যাংক ভেদে ১৫ থেকে ২৫ শতাংশ ইন্টারনেট ব্যাংকিং হচ্ছে মোবাইল অ্যাপসের মাধ্যমে।

মোবাইল অ্যাপসের মাধ্যমে গ্রাহকরা হিসাব খোলা, পরিবর্তন বা স্থানান্তর, বিল পরিশোধ, মোবাইল টপআপ, এটিএম ও শাখার লোকেশন, মিনি ও বিস্তারিত স্টেটমেন্ট, লেনদেনের সার্বিক বিবরণী, ঋণ সংক্রান্ত তথ্য, ক্রেডিট কার্ডের বিল পরিশোধ, ব্যালান্স, বকেয়া দেনার হিসাব ও পরিশোধ সীমা ইত্যাদি জানতে পারছেন।

 গ্রাহকরা তাদের স্মার্ট ফোনের মাধ্যমে এসব অ্যাপস ব্যবহার করতে পারছেন।
ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারকারীরা তাদের ইউজার আইডি, পাসওয়ার্ড ও ওয়ান টাইম পাসওয়ার্ডের মাধ্যমে অ্যাপস ব্যবহার করছেন। একেক ব্যাংক একেক নামে অ্যাপস চালু করেছে। যেমন স্মার্ট ওপেনার স্কাই ব্যাংকিং, আই পে, আইসার, আই স্মার্ট, আলফা ইত্যাদি নামে রয়েছে এসব মোবাইল অ্যাপস। গুগল প্লে স্টোরে এই মোবাইল অ্যাপস ডাউনলোড করা যায়।

No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages