বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় মোবাইল ব্যাং-কিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশে টাকা জমা রাখলেই গ্রাহক পাবেন বাড়তি টাকা। যার পরিমাণ সর্বোচ্চ ৪ শতাংশ পর্যন্ত! মোবাইল ব্যাংকি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ তাদের অ্যাপে জমানো টাকার উপর ইন্টারেস্ট দেয়ার ব্যাপারে তথ্য প্রকাশ করেছে। বিকাশের দেয়া তথ্য মতে একজন গ্রাহক তার অ্যাকাউন্টে ১ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত জমা রাখলে বাৎসরিক ১.৫ শতাংশ ইন্টারেস্ট পাবেন।
>>>বিকাশ অ্যাপ ইন্সটল করলেই পাবেন ১০০ টাকা বোনাস! নতুন বিকাশ অ্যাপ থেকে নিজের একাউন্ট খুলুন মিনিটেই, শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র দিয়ে। কোথাও যেতে হবে না! আর অ্যাপ থেকে একাউন্ট খুলে প্রথম লগ ইনে পাবেন ১০০ টাকা ইনস্ট্যান্ট বোনাস! সাথে আছে আরো অ্যাপ অফার: – প্রথম বার ২৫ টাকা রিচার্জে ৫০ টাকা ইনস্ট্যান্ট বোনাস, সর্বমোট ১৫০ টাকা বোনাস পাবেন একজন বিকাশ গ্রাহক। এছাড়া যারা আগে একাউন্ট খুলেছেন তারাও বিকাশ এপ ডাউনলোড করে প্রথম লগ ইনে পাবেন ১০০ টাকা ইনস্ট্যান্ট বোনাস!>>>
টাকার পরিমাণ বাড়ার সাথে সাথে সুদের পরিমানও বাড়তে থাকবে। যদি কোনোও গ্রাহক তার অ্যাকাউন্টে ৫ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত জমা রাখেন তাহলে ইন্টারেস্ট এর পরিমাণ বেড়ে দাঁড়াবে ২ শতাংশ। ইন্টারেস্টের পরিমাণ আরও বাড়বে যদি একজন গ্রাহক ১৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত অ্যাকাউন্টে রাখেন তাহলে তিনি পাবেন ৩ শতাংশ সুদ।টাকা জমা রাখার পরিমাণ যদি ৫০ হাজারের বেশি তাহলে একজন গ্রাহক ৪ শতাংশ ইন্টারেস্ট পাবেন। সেক্ষত্রে প্রতি ১ লাখে একজন গ্রাহক পাবে ৪ হাজার টাকা। বিকাশ থেকে বাড়তি ইন্টারেস্টের টাকা পেতে যে সকল শর্ত রয়েছে সেগুলো হল, গ্রাহকের KYC ফরম বিকাশ কর্তৃক গৃহীত হতে হবে এবং অ্যাকাউন্টটি সচল থাকতে হবে। শুধু সচলই নয় প্রতি মাসে কমপক্ষে গ্রাহককে দুইবার লেনদেন করতে হবে।
যেখানে লেনদেন হিসেবে ধরা হবে ক্যাশইন, ক্যাশআউট, এটিএম ক্যাশ আউট, পেমেন্ট, সেন্ডমানি অথবা মোবাইল রিচার্জ। এছাড়াও মাস জুড়ে প্রতিদিন যে গ্রাহকের অ্যাকাউন্টে কমপক্ষে ১ হাজার টাকা থাকবে তিনিই ইন্টারেস্ট নেয়ার ক্ষেত্রে গ্রহণযোগ্য হবেন। মাস শেষে গ্রাহককে প্রতিদিনের গড় ব্যালেন্সের প্রাপ্ত ইন্টারেস্টের হিসেব করা হবে।
সরকারি নিয়ম অনুযায়ী ভ্যাট, ট্যাক্স কর্তন করে দুই দফায় গ্রাহকের অ্যাকাউন্টে বাড়তি ইন্টারেস্টের টাকা প্রেরণ করে দেয়া হবে।এই বাড়তি টাকা পাবেন বিকাশের নতুন এবং পুরাতন সকল গ্রাহকই। এর জন্য অতিরিক্ত কোনো নতুন সার্ভিস চালু করারও প্রয়োজন নেই।






No comments:
Post a Comment