সবচেয়ে কম দামে স্মার্টফোন আনল স্যামসাং - তারেক আইটি কাঁকন হাট রাজশাহী

ব্রেকিং নিউজ

Home Top Ad


 

Post Top Ad


 

Friday, September 25, 2020

সবচেয়ে কম দামে স্মার্টফোন আনল স্যামসাং

 সবচেয়ে কম দামে স্মার্টফোন আনল স্যামসাং

স্যামসাং বাজারে নিয়ে এলো সবচেয়ে কম দামের স্মার্টফোন। ক্রেতাদের কথা চিন্তা করে সবার জন্য ১ হাজার টাকা ছাড়ে নতুন ফোরজি স্মার্টফোন গ্যালাক্সি এম জিরো১ কোর উন্মোচন করেছে স্যামসাং বাংলাদেশ।

 
পাশাপাশি, ক্রেতারা ফিচার ফোন এক্সচেঞ্জে পাবেন আরও ১ হাজার টাকা ছাড়। এ অফারের পর গ্যালাক্সি এম জিরো১ কোর ফোরজি স্মার্টফোনটির পাওয়া যাবে সর্বনিম্ন ৫ হাজার ৯৯৯ টাকায়।



১ জিবি র‌্যামের গ্যালাক্সি এম জিরো১ কোর কিনতে পারবেন ৭ হাজার ৯৯৯ টাকায় এবং ২ জিবি র‌্যামের গ্যালাক্সি এম জিরো১ কোর কিনতে পারবেন ৮ হাজার ৯৯৯ টাকায়। এ দুই সংস্করণেই ১ হাজার টাকা ছাড় রয়েছে। ডিভাইসটির দু’টি ক্যামেরা রয়েছে – ৮ মেগাপিক্সলের রিয়ার ক্যামেরা এবং সেলফি তুলতে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। অল্প বেজেলের গ্যালাক্সি এমজিরো১ কোর স্মার্টফোনটিতে রয়েছে ৫.৩ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে। ফোনটিতে রয়েছে ৩ হাজার মিলি অ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি, যার ফলে নিরবচ্ছিন্নভাবে ফোনটি সারাদিন ব্যবহার করা যাবে।


No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages